দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কতিপয় রাজনৈতিক দলের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না : জাগপা

কতিপয় রাজনৈতিক দলের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না : জাগপা

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কতিপয় রাজনৈতিক দলের অশুভ উদ্দেশ্যের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারছেন না এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ঘোষণা না দিলে জুলাই যোদ্ধাদের সাথে চরম বেঈমানী করা হবে এবং জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে।

 

তিনি বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক জাগপা আয়োজিত মানব বন্ধনে “জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি -১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের কারণে বাংলার মানুষকে বারবার রক্ত দিতে হচ্ছে। অসংখ্য রাজনৈতিক দলের নেতারা ভারতের টাকায় একেক সময় একেক কথা বলেন। নির্বাচন ও জুলাই সনদ নিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে চান। কারা টাকা নিয়ে দেশকে অশান্ত করতে চান দেশবাসী তা জানে। সময় থাকতে সাবধান হয়ে জান অন্যথায় এদেশের ছাত্র জনতা আবারও প্রতিরোধ গড়ে তুলবে।

 

জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম বলেন, গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। এদেশের কিছু সুবিধাবাদী সুশীলদের কারণে জুলাই গণ-অভ্যুত্থানের পরিবেশও ঘোলা করা হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আরেক ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। মনোনয়ন বাণিজ্য হবে না। কমিশন বাণিজ্য চলবে না। দখলবাজ -চাঁদাবাজ থাকবে না।

 

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা নেতা আবু বক্কর, এম এ হাই প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT