দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কভিড-১৯ (করোনাভাইরাস): ইউরোপে প্রথম মৃত্যু ফ্রান্সে এক চীনা নারী পর্যটক

কভিড-১৯ (করোনাভাইরাস): ইউরোপে প্রথম মৃত্যু ফ্রান্সে এক চীনা নারী পর্যটক

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): কভিড-১৯ (করোনাভাইরাস) এ আক্রান্ত হয়ে ইউরোপের মধ্যে প্রথমবারের মতো ফ্রান্সে এক চীনা নারী পর্যটকের মৃত্যু হয়েছে। চীনের ওহান প্রদেশ থেকে সৃষ্ট করোনাভাইরাসে এশিয়ার বাইরে প্রথমবারের মতো কোনো মৃত্যুর ঘটনা ঘটল।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজইয়ানেকে জানান, ৮০ বছর বয়সী ওই নারী চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। বর্তমানে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১।

কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।  চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে শুক্রবার আরও ২ হাজার ৬৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৯ জনে। আর শনিবার পর্যন্ত ভাইরাসে মৃতের সংখ্যা ১৫২৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এই ভাইরাস। ভাইরাসটি চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে। বিভিন্ন দেশে চীন থেকে ফেরা মানুষের কাছ থেকে অন্য মানুষে কভিড-১৯ ছড়িয়ে পড়ার খবর আসতে থাকায় গত ৩০ জানুয়ারি এ ভাইরাস নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এখনও একে বৈশ্বিক মহামারি (প্যানডেমিক) ঘোষণা করেনি সংস্থাটি।

চীনে হুট করে আক্রান্ত-মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার ডব্লিউএইচও-এর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মিশেল রায়ান বলেন, স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি বদলানোয় সংখ্যা হঠাৎ বেশি দেখালেও সার্বিক প্রাদুর্ভাবকে এটি খুব বেশি প্রভাবিত করবে না।

করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশের মধ্যে চীনের প্রতিবেশী ১৪টি দেশ রয়েছে সবার ওপরে। এর মধ্যে চীনের সঙ্গে আকাশ, নৌ ও সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT