দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাসে দেশে  আরও ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬জন

করোনাভাইরাসে দেশে  আরও ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬জন

হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। আজ সোমবার বিকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত ব্রিফিংয়ে এই এসব তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে আইসোলেশনে আছেন করোনা নিশ্চিত এবং সন্দেহজনকভাবে যাদের মধ্যে মনে করা হচ্ছে যে, করোনার উপস্থিতি থাকতে পারে অথবা যাদের মধ্যে লক্ষণ উপসর্গ রয়েছে এমন ৫১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৬ জন। নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করেছি। এই ছয়জনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ মোট মৃত্যুর সংখ্যা তিনজন এবং পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে আগেই তিনজন সুস্থ হয়েছিলেন, নতুন আরও দুজন গতকাল বাড়ি গেছেন।’

ডা. ফ্লোরা বলেন, ‘নতুন যে ছয়জন আক্রান্ত হয়েছেন, এদের তিনজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়ন ২০ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩০ থেকে ৪০ এর মধ্যে দুজন, ৪০ থেকে ৫০ এর মধ্যে একজন, ষাটোর্ধ দুজন, এরমধ্যে একজনের বয়স ৭০ বছরের উপরে। এদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন, ভারত ও বাহরাইন থেকে। এদের দুজনের মধ্যে অন্য দীর্ঘমেয়াদী রোগ ছিল।’

ফ্লোরা জানান, এই ছয়জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ পর্যন্ত একজন চিকিৎসক ও দুজন নার্সসহ মোট তিনজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর পরিচালক জানান, ৩৩ জন করোনা আক্রান্তের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ এবং এক তৃতীয়াংশ নারী। ১০ বছর বয়সের নিচে আছে দুজন, ১০ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন।

জেলাভিত্তিক আক্রান্তদের বিশ্লেষণে তিনি জানান, করোনা আক্রান্ত ৩৩ জনের মধ্যে ঢাকায় ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।

তিনি বলেন, সংক্রমণ পাওয়া গেছে এমন ৩৩ জনের মধ্যে ১৩ জন অন্য দেশ ভ্রমণ করে এসেছেন, বাকি ২০ জনই এদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন। ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইউরোপের অন্যান্য দেশ থেকে দুজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন। অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ রয়েছে ১১ জনের মধ্যে। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। কিডনি সমস্যা রয়েছে যে রোগীর তার এখনো ডায়ালাসিসের প্রয়োজন হচ্ছে। বাকিদের অবস্থা স্থিতিশীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT