দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাসে শনাক্তের হার ২০ শতাংশের ওপরে : মৃত্যু ১০

করোনাভাইরাসে শনাক্তের হার ২০ শতাংশের ওপরে : মৃত্যু ১০

ঢাকা, ১৭ জানুয়ারী  ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত এবং শনাক্তের হার সবই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ছয় হাজার ৬৭৬ জনের শরীরে। এই সময়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২০.৮৮ শতাংশে। আর গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের। আর মোট শনাক্তের পরিমাণ ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন।

গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমনের এই ঊর্ধ্বগতি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা ঢাকায় কিছু জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে, ঢাকাতে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন ধরন। সেটা আগে ১৩ শতাংশে ছিল। ১০ দিনের জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি শুধু ঢাকায় করা হয়েছে। আমার মনে হয়, ঢাকার বাইরেও একই হার হবে।’

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। সরকার ইতিমধ্যে ওমিক্রন ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে। তবে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT