দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় কাপাসিয়ার সব বাজার ও দোকানপাট বন্ধ

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় কাপাসিয়ার সব বাজার ও দোকানপাট বন্ধ

হেলথ ডেস্ক, ২৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার সব হাট-বাজার ও দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলায় করোনাভাইরাসে ৭০ জন আক্রান্ত হওয়ার পর জনসমাগম এড়াতে গত শনিবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা ইসমত আরা।

তবে উপজেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে তালিকাভুক্ত ব্যবসায়ীরা ভ্যানে করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি, মাছ, মাংস ও কাঁচামাল বিক্রি করতে পারবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের মধ্যে কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারি ঠেকাতে উপজেলাধীন সকল ইউনিয়নের ছোট বড় হাট-বাজারের সব দোকান ও সাপ্তাহিক হাট সোমবার (২৭ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ওষুধের দোকান প্রতিদিনি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পাড়া-মহল্লা ও বিভিন্ন রাস্তার মোড়, রাস্তার পাশের চা দোকান, মুদি দোকান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

সব ধরনের ইফতার সামগ্রী রাস্তার পাশে বা দোকানে বিক্রি না করার জন্য অনুরাধ করা হলো। এমনকি নৌপথে অন্য উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করাসহ যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করা হলো। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কাপাসিয়া উপজেলার সব বাজারের শাকসবজি, মাছ, মাংস ও কাঁচামাল ব্যবসায়ীদের তালিকা সংষিষ্ট বাজারের ইজারাদার বা পরিচালনা কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

অনুমতি সাপেক্ষে তালিকাভুক্ত ব্যবসায়ীরা মোবাইল ভ্যানে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাড়া-মহল্লা ঘুরে শাক-সবজি, মাছ-মাংস ও কাঁচামাল বিক্রি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT