দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনার কারনে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বাড়ালো সরকার

করোনার কারনে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বাড়ালো সরকার

ঢাকা, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ও সাপ্তাহিক মিলিয়ে আরও ১০ দিন ছুটি বাড়াচ্ছে সরকার। এ হিসাবে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। পঞ্চম দফায় ছুটি বাড়ানোর খবরটি দুপুরে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ছে। ৬ মে বৌদ্ধপূর্ণিমা। সেটাও থাকবে। কিন্তু আমরা ছুটি দিচ্ছি ৫ মে পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে আগামীকাল সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপনে আরও বেশ কিছু বিষয় থাকবে। সেটা বিস্তারিত আগামীকাল জানাতে পারবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জনসাধারণের চলাচলের ব্যাপারে আগে যেসব নির্দেশনা ছিল তেমনই থাকবে। প্রয়োজনের তাগিদে আরও কিছু নতুন বিষয় প্রজ্ঞাপনে থাকবে।’

এর আগে গত ১০ এপ্রিল চতুর্থদফায় সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি চলছে। পাশাপাশি জনগণের চলাচলকে নিয়ন্ত্রণ করতে বিশেষ নির্দেশনাও জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত পথে বের হওয়া যাবে না। অতি জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে কাউকে বাইরে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এর আগে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত লম্বা করা হয়। এবং সর্বশেষ ১২ ও ১৩ তারিখকে সাধারণ ছুটির আওতায় এনে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৪ এপ্রিল ছিল বাংলা নববর্ষের ছুটি। পরে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত লম্বা হয় সরকারি ছুটি।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ছুটির মধ্যেও জরুরি পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি খাতের কার্যক্রম চলবে।

এছাড়া কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতায় পড়বে না।

জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো চালু রাখতে পারবে। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালুর যে নির্দেশনা দিয়েছে তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT