দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনার প্রভাব আগামী কয়েক দশক ধরে থাকবে : বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার প্রভাব আগামী কয়েক দশক ধরে থাকবে : বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরে বোঝা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠকে এমন কথা জানান সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এ নিয়ে চারবার বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি। এই কমিটিতে মোট ১৮ জন সদস্য এবং ১২ জন উপদেষ্টা রয়েছেন।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, ‘ছ’মাস আগে আপনারা পরামর্শ দিয়েছিলেন যাতে আমি পাবলিক হেলথ এমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন জারি করি। সেই সময় চীনের বাইরে ১০০ জনও সংক্রামিত হয়নি। একটাও মৃত্যু হয়নি। কিন্তু এখন এই মহামারি এক শতকে একবার আসা মহামারিতে পরিণত হয়েছে। এর প্রভাব আগামী কয়েক দশক ধরে বোঝা যাবে।’

তিনি বলেন, ‘অনেক দেশ মনে করছে এই সংক্রমণ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তখনই সেখানে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আসছে যা প্রথমবারের থেকেও ভয়ঙ্কর। তাই এখনই নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। বহুদিন ধরে লকডাউন থাকায় অনেক দেশ আর্থিক সংকটের মুখে পড়েছে। তাই ভ্যাকসিন ছাড়া এই ভাইরাসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ভ্যাকসিন বের হলেও মাথায় রাখতে হবে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা আমাদের শিখতে হবে। কিছু কিছু জিনিস, যেমন মাস্ক পরা, হাত ধোয়া, রাস্তায় দূরত্ব বজায় রাখাকে নিজেদের অঙ্গ করে নিতে হবে আমাদের।’

বৈঠকে বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতিতে আর কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই ভাইরাসকে মহামারি হিসেবে দেখবে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছে। গত ৩০ জানুয়ারি প্রথমবার করোনাকে পাবলিক হেলথ এমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বলে আখ্যা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT