দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

ঢাকা, ১৪ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ২টার দিকে অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন শামসুজ্জামান খান। সর্বশেষ গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছিল তার স্ত্রীর শরীরেও। করোনা উপসর্গ নিয়ে আগে থেকেই শামসুজ্জামানকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান তিনি।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও।

এদিকে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি. বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি. লালন গবেষণা একাডেমী চেয়ারম্যান. বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি. দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সভাপতি. অনলাইন জার্নালিস্ট ইউনিটির সভাপতি. মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি. ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক. সিনিয়র সাংবাদিক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT