দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় চাঁদপুরের মতলব উত্তরের এক ব্যবসায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন

করোনায় চাঁদপুরের মতলব উত্তরের এক ব্যবসায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন

হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনায় আক্রান্ত চাঁদপুরের মতলব উত্তরের এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির নাম লুৎফুর রহমান প্রধান (৪৮)। তার বাড়ি জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষারা এলাকায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদসহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে তিনি এলাকায় আসতেন। তার অন্যান্য ভাই বাড়িতেই থাকেন।

সূত্র আরো জানায়, গত ৪ দিন আগে নারায়ণগঞ্জে থাকা অবস্থায় লুৎফুর রহমান করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ওই দিনই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রোববার সকাল ৮টার দিকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া ব্যক্তির এক নিকটাত্মীয় জানান, এখনো (রোববার দুপুর পর্যন্ত) ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতালে আছে। তাকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকাতেই দাফন করা হবে বলে পরিবারকে জানানো হয়েছে।

উল্লেখ্য, লুৎফুর রহমান নারায়ণগঞ্জে করোনা টেস্ট করানোয় চাঁদপুরের সিভিল সার্জন অফিসে তার কোনো তথ্য নেই।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, আমাদের অফিস থেকে যাদের নমুনা পাঠানো হয় শুধুমাত্র তাদের তথ্য আমার কাছে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT