দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

করোনায় ডিএমপির এক পুলিশ সদস্যের মৃত্যু

হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা আক্রান্ত হয়ে ডিএমপির এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম জসিম উদ্দিন। তিনি পুরান ঢাকার ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বুধবার সকালে আইইডিসিআর থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজিত কুমার।

তিনি বলেন, ‘পুলিশের এই সদস্য ২৪ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। এরপর জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, কোয়ারেন্টিনে থাকার সময় তার জ্বর-ঠান্ডা ছিল। আজ শনাক্ত হয় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

জসিমকে নিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো বলে ডিএমপি সূত্রে জানা গেছে। অপরদিকে পুলিশে দুই শতাধিক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT