দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় নতুন মৃত্যু ৯, মোট মৃত্যু ১১০ জন : নতুন আক্রান্ত ৪৩৪, মোট আক্রান্ত ৩৩৮২ জন

করোনায় নতুন মৃত্যু ৯, মোট মৃত্যু ১১০ জন : নতুন আক্রান্ত ৪৩৪, মোট আক্রান্ত ৩৩৮২ জন

হেলথ ডেস্ক, ২১ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  প্রাণসংহারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও নয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৩৮২ জন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে পুরুষ পাঁচজন। আর নারী চারজন। এদের বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছে তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে রয়েছেন তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন। মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। একই সময়ে হোম কোয়ারেন্টাইনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ১ হাজার ৪২৪ জন। মোট কোয়ারেন্টাইনে এসেছেন ৫ হাজার ৫৯২ জন।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও এখন সেখানকার পরিস্থিতি অনেকটা ভালো। প্রাণসংহারি ভাইরাসটি এখন বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর কিছুদিন করোনা আক্রান্তের সংখ্যা এক অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখই প্রতিদিনই শত শত মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মৃতের তালিকাতেও যোগ হচ্ছে নতুন নতুন নাম। সর্বশেষ আজ পর্যন্ত ৩৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হলো। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ১১০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT