দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেল ১ হাজার ৮০০ জন

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেল ১ হাজার ৮০০ জন

হেলথ ডেস্ক, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। মহামারিটির ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। মঙ্গলবার এই মৃতের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১৩ হাজারে। এছাড়া, দেশজুড়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ লাখ ৯৮ হাজার মানুষ। পুরো বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টা পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৮২ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে নিউ ইয়র্কে। কেবল সেখানেই মঙ্গলবার মারা গেছেন ৭৩১ জন। এখন পর্যন্ত সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। কেবল এই রাজ্যটিতেই আক্রান্তের সংখ্যা ইতালির মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো বলেছেন, নিউ ইয়র্কে করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ের পৌঁছানোর কাছাকাছি রয়েছে। রোগীদের চাপে ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা। তিনি মানুষজনকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT