দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় সেবা দিতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে এক ডাক্তার আত্মহত্যা করলো

করোনায় সেবা দিতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে এক ডাক্তার আত্মহত্যা করলো

হেলথ ডেস্ক, ২৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নিউ ইয়র্কে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছিলেন ডা. লরনা ব্রিন। কিন্তু এক পর্যায়ে তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ম্যানহাটানের নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ডিরেক্টর ছিলেন ডা. লরনা। তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তার পিতা ডা. ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আমার মেয়ে তার কাজকেই প্রাধান্য দিয়েছিল। সেই কাজই তাকে মেরে ফেললো।

তিনি দাবি করেছেন, তার মেয়ে ডা. লরনার কোনো মানসিক অসুস্থতা ছিল না।

তিনি ভার্জিনিয়ার শারলোটেসভিলে আত্মহত্যা করেছেন। এখানে তার পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন ডা. লরনা। তার পিতা আরো বলেছেন, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেয়ার সময় ডা. লরনা করোনায় আক্রান্ত হন। সুস্থ হওয়ার দেড় সপ্তাহ পরে তিনি আবার কাজে ফিরে যান। কিন্তু তাকে আবার বাড়ি পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে তাকে শার্লটেসভিলে নিয়ে যায় পরিবার। ডা. লরনার সঙ্গে তার পিতা সর্বশেষ যখন কথা বলেছিলেন, তখন তাকে বেশ নিস্পৃহ মনে হয়েছিল। এম্বুলেন্স থেকে নামানোর আগেই করোনা আক্রান্তরা কিভাবে মারা যাচ্ছেন তিনি তা দেখেছেন। ম্যানহাটানের ২০০ বেডের ওই হাসপাতালে কয়েক ডজন মানুষ মারা গেছেন। সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করার কারণে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের মতে, ডা. লরা একজন খ্রিস্টান। পরিবারের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি আগ্রহী একজন স্কি খেলোয়াড় ছিলেন। সালসা নাচেও ছিলেন বেশ পারঙ্গম। বাড়িতে সপ্তাহে একবার তিনি বয়স্ক মানুষকে স্বেচ্ছায় সেবা দিতেন।

নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, ডা. লরনা একজন বীরাঙ্গনা। তিনি জরুরি বিভাগে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে রোগীদের মেডিকেল সেবা দিয়েছেন, সর্বোচ্চ আদর্শকে ধারণ করে। তার মৃত্যুকে নিশ্চিত করে শার্লটেসভিলে পুলিশ ডিপার্টমেন্ট ডা. লরনাকে একজন বীরাঙ্গনা হিসেবে আখ্যায়িত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT