দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১ : মোট রোগীর সংখ্যা ১৬৪ জন, মৃত্যু বেড়ে হয়েছে ১৭

করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১ : মোট রোগীর সংখ্যা ১৬৪ জন, মৃত্যু বেড়ে হয়েছে ১৭

হেলথ ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

বিফ্রিং এ স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা ৪১ জন বেড়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জন। মৃত্যু বেড়ে হয়েছে ১৭।

সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ২০ জন রয়েছেন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের ভেতরে ৪, ২১ থেকে ৩০ এর মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৯ জন, ৫০ থেকে ৬০ ৭ জন এবং ৬০ এর বেশি বয়সের রয়েছেন ৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লা, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের একজন করে রয়েছেন। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের মধ্যে ৬০ এর বেশি বছরের দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে একজন রয়েছেন। মৃতদের দুই জন ঢাকার, তিন জন বিভিন্ন জেলার।

ব্রিফিংয়ে  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের। আর হোম কোয়ারেন্টিন করা হয়েছে ৬০৬ জনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT