দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা আক্রান্ত কবরীকে অবশেষে আইসিইউতে ভর্তি করা গেল

করোনা আক্রান্ত কবরীকে অবশেষে আইসিইউতে ভর্তি করা গেল

ঢাকা, ০৮ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট): অবশেষে আইসিইউতে ভর্তি করা গেল করোনা ভাইরাসে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীকে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তার ভাষ্য থেকে জানা যায়, গত ৫ এপ্রিল কবরীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়ার তাগিদ দেন।

কিন্তু করোনা রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক চেষ্টা করেও কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুর পর্যন্তও কোনো ব্যবস্থা না হওয়ায় কবরীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ। আজ (বৃহস্পতিবার) ভোর থেকে ম্যাডামের অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিল। অবশেষে তাকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।’

এর আগে কবরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে বাসা থেকেই তার করোনার নমুনা সংগ্রহ করে নিয়ে যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নমুনা সংগ্রহকারী ইউনিট। গত সোমবার দুপুরে সেই রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান সারাহ আলম কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। একাধিক সিনেমা তিনি পরিচালনাও করেছেন। পাশাপাশি তিনি রাজনীতিক হিসেবেও পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT