দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

 করোনা জয়ের পথে লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন

ঢাকা, ২১ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট):  মহামারি করোনাভাইরাস থেকে সেরে ওঠার পথে দেশের জনপ্রিয় লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। বর্তমানে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। ফুসফুস ও কিডনির সমস্যাও নিয়ন্ত্রণে। যার কারণে মঙ্গলবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি বাসায় ফিরে গেছেন। এখন বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন এই শিল্পী। গণমাধ্যমকে এসব তথ্য জানান ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, ‘আম্মা এখন ভালোই আছেন। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন। করোনার কোনো ধরনের উপসর্গ নেই। তবে এখনো করোনা ফলাফল নেগেটিভ কি না তা জানা যায়নি। শিগগিরই টেস্ট করানো হবে। আশা করি, ফল নেগেটিভ আসবে।’ সপ্তাহখানেক পর ফলোআপের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে বলেও তিনি জানান।

অসুস্থ বোধ করায় গত ৭ এপ্রিল করোনা পরীক্ষা করান একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন। সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে সে সময় তার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। শুধু কিছুটা শ্বাসকষ্ট ছিল। তাই বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে ৬৭ বছর বয়সী এই কণ্ঠশিল্পীকে গত ১২ এপ্রিল তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদা পারভীন মূলত পল্লীগীতি গানের জন্য বিখ্যাত। পাশাপাশি লালনসংগীতের জন্যও তিনি ব্যাপক জনপ্রিয়। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর তার জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সংগীতের জন্য নির্বাচিত হন। পরবর্তীতে দেশাত্মবোধক গান গেয়েও বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

এই কণ্ঠশিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীর তটে’ ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী সাধ আছে বলো’, ‘খাঁচার ভিতর’, ‘বাড়ির কাছে আরশি নগর’ ইত্যাদি।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে ফরিদা পারভীনকে একুশে পদক দেয় বাংলাদেশ সরকার। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে পান ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার। এছাড়া সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT