দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা থেকে মুক্তি মিলতে দুই বছর সময় লাগবে : বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা থেকে মুক্তি মিলতে দুই বছর সময় লাগবে : বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাস মহামারি থেকে বিশ্বের মুক্তি পেতে এখনো দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এ কথা জানান।

তিনি বলেন, দু’বছরের মধ্যে করোনা অতিমারী থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের একটা খারাপ দিক রয়েছে, যার জন্য অতি দ্রুত বিদ্যুৎ গতিতে করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। আবার বর্তমানে একটা ভাল দিকও রয়েছে আর তা হল উন্নত প্রযুক্তি। ভ্যাকসিনসহ একাধিক উপায়ে ব্যবহার করে স্প্যানিশ ফ্লু এর থেকেও কম সময়ের মধ্যে আমরা করোনা থেকে মুক্তি পাবো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখের বেশি মানুষ।

আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় মহামারি হলো স্প্যানিশ ফ্লু। স্পানিশ ফ্লুতে মৃত্যু হয়েছিল ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষের। আর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিলেন ৫০০ মিলিয়ন মানুষ। যুক্তরাষ্ট্রে প্রথম ধরা পড়েছিল এই ভাইরাস। পরে তা ইউরোপে ছড়িয়ে পড়ে। এই মহামারির তিনটি ওয়েভ এসেছিল, তার মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল সেকেন্ড ওয়েভ, যার শুরু ১৯১৮ সালের দ্বিতীয়ার্ধে। পরে সেই ভাইরাস একটা সাধারণ ফ্লু এর আকার নেয় বা ঋতুভিত্তিক হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT