দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা থেকে মুক্ত হওয়ার সূত্র জানালেন পুরোপুরি সুস্থ হওয়া ২ সাংবাদিক

করোনা থেকে মুক্ত হওয়ার সূত্র জানালেন পুরোপুরি সুস্থ হওয়া ২ সাংবাদিক

হেলথ ডেস্ক, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বেসরকারি টেলিভিশন যমুনার সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন ও ইনডিপেনডেন্টের ভিডিওগ্রাফার আশিকুর রহমান রাজু। ইতিমধ্যে তারা দুজনই রোগটি থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন। কীভাবে তারা করোনা মুক্ত হয়েছেন সেই সূত্র জানিয়েছেন এই দুই সাংবাদিক।

তারা জানান, করোনা থেকে মুক্তির জন্য প্রথমত দরকার দৃঢ় মনোবল। কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। এছাড়া কিছু নিয়ম মেনে চলা, খাদ্যাভাস এবং হালকা ব্যায়াম রোগটি থেকে মুক্তি দেবে বলে জানান তারা। অন্য কোনো সমস্যা না থাকলে শুধুই করোনায় আক্রান্ত হলে চিকিৎসা তেমন জরুরি নয় বলেও জানান তারা।

সপরিবারে করোনায় আক্রান্ত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন। ইতিমধ্যে সেরে উঠেছেন তিনি। তবে এখনো এই ভাইরাসের সঙ্গে লড়ছেন তার স্ত্রী এবং সন্তান। শাহাদাতের মতে, মনোবল ধরে রেখে ঘরে থেকেই এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব।

হাসপাতাল থেকে ফিরে শাহাদাত হোসেন জানান, হাসপাতালগুলোতে সে অর্থে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। চিকিৎসক ও নার্সরা ভীত।

কিছু পরামর্শ দিয়ে এই করোনাজয়ী গণমাধ্যমকর্মী বলেন, ‘বাসায় থেকে চিকিৎসদের সাথে পরামর্শ করে কারো যদি জ্বর-সর্দি হয় তাহলে ডাক্তারদের দেয়া পরামর্শ মেনে চলে ওষুধগুলো খাবেন। লবণ পানি দিয়ে কুলকুচি করা বা সবসময় গরম পানি খাবেন। লেবুর শরবত বা আদা বা রসুন খাবেন। এগুলো মেনে চললেই দ্রুত সুস্থ হওয়া সম্ভব।’

শাহাদাত বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মূল নিয়ামক হচ্ছে মনোবল ধরে রাখা। মনোবল ধরে রেখে কেউ যদি বাসায় আইসোলশনে থাকে তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে।’

পাশাপাশি সবাইকে আতঙ্কিত না হয়ে করোনাভাইরাসে আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এই সাংবাদিক।

২ এপ্রিল আক্রান্ত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনে ভিডিওগ্রাফার আশিকুর রহমান রাজু। ভর্তি হন রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে দুই সপ্তাহ আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠেন রাজু। জানালেন, বেশ কিছু বিষয় মেনে চলেছেন তিনি। যা তাকে ভাইরাসমুক্ত হতে সহযোগিতা করেছে।

রাজু জানান, কুয়েত মৈত্রী হাসতাপালে থাকাকালীন তাকে এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, ওমিপ্লাজা, প্যারাডির এবং কর্নিল ওষুধ দেয়া হতো। কাশির জন্য দেয়া হতো মোনাস-১০।

নিজেরা গরম পানি করে পানির বাষ্প নাক দিয়ে গ্রহণ করতেন। পাশাপাশি কুলকুচি করতেন। শরীর ঠিক রাখতে কিছুটা ব্যায়াম করতেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT