দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা ভাইরাস প্রতিরোধে ভুটানে জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ভুটানে জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস প্রতিরোধে ভুটানে জরুরি ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। মূলত প্রতিবেশী দেশটির প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ওষুধের দুটি চালান পাঠানো হয়েছে। ওষুধের প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে বলে এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, ভুটানের প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ভুটানের রাজার অনুরোধে এই ওষুধ পাঠিয়েছেন।

ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা দ্বারা উৎপাদিত ভিটামিন সি সিভিটের পাঁচ লাখ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

বার্তায় জানানো হয়, ইতিমধ্যে প্রথম চালানটি বৃহস্পতিবার সড়কপথে ঢাকা ছেড়েছে। চালানটি থিম্পু যাওয়ার জন্য বিকালে রংপুরের লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত বন্দরে পৌঁছাবে।

দ্বিতীয় চালানটি ২০ এপ্রিলের মধ্যে একই সীমান্ত বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ভুটানও করোনা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজারসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশের জন্য।

বার্তায় আরও উল্লেখ করা হয়, ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই ওষুধ সে সম্পর্কের স্মারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT