দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা শনাক্তে ঢাকায় আরও ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব হচ্ছে

করোনা শনাক্তে ঢাকায় আরও ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব হচ্ছে

হেলথ ডেস্ক, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মারাত্মক আকার ধারণ করতে যাওয়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে রোগটি শনাক্তে পরীক্ষার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষে শিগগির দেশে আরও ১১টি পরীক্ষাগার চালু হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন এসব তথ্য।

নাসিমা সুলতানা বলেন, “বর্তমানে দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।’অতিরিক্ত মহাপরিচালক জানান, ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি ল্যাব প্রস্তুত হচ্ছে।

ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।

আর ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট, এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে।

এই ১১টি প্রতিষ্ঠানে সাত থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জন শনাক্ত হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও সাতজনের। একদিনে মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT