দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
করোনা সংক্রমণরোধে রাজবাড়ীর ৩০ জন সাংবাদিককে পিপিই ও অন্যান্য সামগ্রী দিলেন এমপি পুত্র তরুণ রাজনীতিবিদ মিতুল হাকিম

করোনা সংক্রমণরোধে রাজবাড়ীর ৩০ জন সাংবাদিককে পিপিই ও অন্যান্য সামগ্রী দিলেন এমপি পুত্র তরুণ রাজনীতিবিদ মিতুল হাকিম

মিজানুর রহমান মজনু-রাজবাড়ী, ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ বুধবার পাংশা ডাকবাংলোয় রাজবাড়িতে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে পিপিই, মাস্ক ও ভাইরাস প্রোটেক্টর গগলস প্রদান করেছেন রাজবাড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ প্রজন্মের নেতা আশিক মাহমুদ মিতুল হাকিম।

প্রথমে আনুষ্ঠানিক ভাবে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনের নিকট সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেন তরুণ রাজনীতিবিদ আশিক মাহমুদ মিতুল। পরে তিনি পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সাংবাদিকদের মধ্যে পিপিই, মাস্ক ও গগলস তুলে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, মনোয়ার হোসেন জনি প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ রাজনীতিবিদ আশিক মাহমুদ মিতুল হাকিম সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, সংবাদকর্মীরা দেশের এই সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তারা যাতে নিজেরা নিরাপদে থেকে কাজ করতে পারেন তাই তাদের সুরক্ষার কথা ভেবে পিপিই, মাস্ক ও ভাইরাস প্রোটেক্টর গগলস উপহার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT