দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কর্মবিরতির জন্য শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

কর্মবিরতির জন্য শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

ঢাকা, ২২ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন ট্রেইন চিকিৎসকরা। রবিবার বিকেল সোয়া ৫টায় শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া চিকিৎসক জাবির।

তবে কর্মবিরতি কর্মসূচি চালু রাখবেন তারা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন না করা হলে আবারও সড়ক অবরোধ কর্মসূচিতে যাবেন চিকিৎসকরা।

বিকেলে মাইকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ডা. জাবির জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চালু থাকবে। এর মধ্যে যদি দাবি মেনে প্রজ্ঞাপন করা হয় তাহলে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করবেন তারা। যদি তাদের দাবি মেনে না নেওয়া না হয় তবে কর্মবিরতি চলমান থাকাসহ আবারও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে রবিবার সকালে বিএসএমএমইউয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা।

কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তাদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তাদের এই আন্দোলন চলে আসছে জানিয়ে চিকিৎসকরা বলেন, ‘৩ বছর ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। তখন জামায়াত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে। এবার অন্তর্বর্তী সরকারের কাছে তারা ভাতা বৃদ্ধি করে দ্রুত প্রজ্ঞাপন দাবি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT