দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কলকাতার নায়িকা নুসরাত জাহানের দ্বিতীয় বিয়ে জুন মাসে

কলকাতার নায়িকা নুসরাত জাহানের দ্বিতীয় বিয়ে জুন মাসে

বিনোদন ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এক খুশির রেশ না কাটতেই আরেক খুশির খবর কলকাতার নায়িকা নুসরাত জাহানের ভক্তদের জন্য। জুনে বিয়ে করতে চলেছেন সদ্য লোকসভার ভোটে সাংসদ নির্বাচিত হওয়া এই অভিনেত্রী। পাত্র তার বর্তমান প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতিমধ্যে তাদের মেহেন্দির প্রস্তুতি শুরু হয়েছে। নুসরাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, বিয়ে হবে দেশের বাইরে। তবে কবে, কোন দেশে বিয়ের আসর বসবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে একবার বিয়ে হয়েছিল নুসরাতের। ব্যবসায়ী নিখিল জৈন হবে নায়িকার দ্বিতীয় স্বামী। পাঁচ বছর আগে ভিক্টর ঘোষ নামে একজনকে বিয়ে করেছিলেন নুসরাত। দীর্ঘদিন তার সঙ্গে লুকিয়ে ঘর করার পর চলতি বছরের জানুয়ারিতে তাদের পাকাপাকি ডিভোর্স হয়। তারপরই সবকিছু জানাজানি হয়। ডিভোর্সের জন্য মোটা অংকের টাকা গচ্ছা দিতে হয় নায়িকাকে। আদালতের মাধ্যমে সেই টাকা পান নুসরাতের সাবেক স্বামী ভিক্টর।

অভিনেত্রীর বিরুদ্ধে তার সাবেক স্বামী পরকীয়ার অভিযোগ এনেছিলেন। বলা হয়েছিল, ভিক্টরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন প্রথমে এক প্রযোজকের সঙ্গে এবং পরে এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন নুসরাত। এসব মানতে পারছিলেন না ভিক্টর। তবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরাত। যার কারণে নায়িকার কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন ভিক্টর। অবশেষে আদালতের মাধ্যমে সেই টাকা দিয়েই স্বামীর কাছ থেকে ডিভোর্স নেন নায়িকা।

সদ্যই ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে মুসলিম অধ্যুষিত বসিরহাট থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন নুসরাত জাহান। ২৩ মে ঘোষণা হয় ফল। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির স্বায়ন্ত বসুকে তিন লাখ ২২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি। এ জন্য তিনি বসিরহাটের বাসিন্দাদের ধন্যবাদ জানান। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জিতে অভিনেত্রী জানান, এলাকার জনগণের কল্যাণের জন্যই তিনি কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT