দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কলকাতায় ঈদের বৃহত্তম নামাজে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ

কলকাতায় ঈদের বৃহত্তম নামাজে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারত জুড়ে বুধবার পালিত হচ্ছে খুশির ঈদ। ঈদ পালিত হচ্ছে কলকাতা-সহ এ রাজ্যেও। ঈদ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত মঙ্গলবারই কলকাতার আকাশে দেখা গিয়েছে শাওয়াল মাসের চাঁদ। তাই বুধবারই ঈদ পালিত হবে বলে রাতেই ঘোষণা করা হয়। সেই মত আজ সকাল থেকে শুরু হয়েছে খুশির ঈদের উৎসব। সকাল ৯ টায় রেড রোডে ঈদের বৃহত্তম জমায়েতে নামাজ পাঠ করান ইমাম কারি ফজলুর রহমান। তিনিই রেড রোডের নামাজ প্রতিবছর পরিচালনা করেন।

এশিয়ার অন্যতম বৃহত্তম এই নামাজে অংশ নিতে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ সমবেত হয়েছিলেন। কলকাতায় নানা কাজে আসা বাংলাদেশিরাও এই দিনটিতে রেড রোডের নামাজে অংশ নিয়েছেন। এদিন অবশ্য সকালে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মধ্যেই চলে নামাজ। রেড রোডে উপস্থিত হয়ে সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত। শুধু রেড রোডই নয়, কলকাতার প্রাচীন নাখোদা মসজিত, টিপু সুলতান মসজিদ সহ রাজ্যের বিভিন্ন মসজিদ ও ইদগাহে হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছেন। মহিলারাও এদিন বহু জায়গাতে নামাজে অংশ নিয়েছেন। নামাজের শেষে সকলে সকলকে আলিঙ্গন করে প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে অবগাহন করেছেন। এরপর সারাদিন ধরে চলেছে পরষ্পর আত্মীয়স্বজনদের বাড়িতে বাড়িতে মিলনের আয়োজন।

এদিন ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধরাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি, এটাই হোক আমাদের মন্ত্র। তবে এদিন রেডরোডের নামাজে প্রতিবারের মত এবারও মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছিলেন। তবে নামাজ শেষে তার ভাষণে মমতা রাজনীতিকে টেনে আনায় বিতর্ক তৈরি হয়েছে। এদিন সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতা আশ্বাস দিয়ে বলেছেন, বাংলায় আপনারা ন্যায়বিচার পাবেন। অনেকেই অনেক কথা বলছে তাতে কান দেবেন না।এর আগে অবশ্য ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য করতে হয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এদিন অবশ্য সকলের নজর ছিল সংখ্যালঘুদের উদ্দেশ্যে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই।

নির্বাচনী ফলেই দেখা গিয়েছে মুসলিমরা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসে। সেই বিষয়টির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা বাংলাকে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এদিনের জমায়েতে নাম না করেই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেছেন, কখনও কখনও রোদের তেজ তীব্র হয়। কিন্তু পরে তা ফিকে হয়ে যায়। সংখ্যালঘুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, অনেকেই অনেক কিছু বলবেন। কিন্তু গায়ে মাখবেন না। আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকবো। সমস্যা হলে একযোগে রুখবো। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই ঈদের জমায়েতে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ খান, বিধায়ক ইদ্রিস আলি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT