দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কল্যাণপুরের রাজিয়া পেট্রলপাম্পে ট্রাকে আগুন, বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেল পাম্প, হাসপাতাল ও বাড়িঘর

কল্যাণপুরের রাজিয়া পেট্রলপাম্পে ট্রাকে আগুন, বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেল পাম্প, হাসপাতাল ও বাড়িঘর

ঢাকা, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রলপাম্পে অবস্থিত ট্রাকে লাগা আগুন নিভিয়েছে ফায়ারসার্ভিস। এতে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়া থেকে বেঁচে গেছে পাম্প ও এর পাশে অবস্থিত হাসপাতাল ও বাড়িঘর। আজ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় আগুন লাগার ঘণ্টাখানেকে মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ারসার্ভিস কর্মীরা। আগুন নেভাতে যোগ দেয় বাহিনীটির ১০টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রলপাম্পে অবস্থিত তেল বোঝাই একটি ট্রাকে পেছন থেকে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পরে ট্রাকের চারিদিকে। তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে ট্রাকচালক পাম্পের ‘তেল মজুদ ট্যাঙ্ক’থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যান ট্রাকটি। পাম্পে থাকা প্রাথমিক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তাতে নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চালকের দক্ষতার কারণে আগুনের ভয়াবহতা ও বড় ধরনের অঘটন থেকে রক্ষা পাওয়া গেছে। আগুন থেকে বাঁচানো গেছে পাম্পের গ্যাসের সংযোগ লাইনও।

স্থানীয়রা বলছেন, ট্রাকটি পাম্প থেকে নিরাপদ দূরত্বে সরানো না হলে পাম্পে আগুন ছড়িয়ে পড়ে ভয়বাহ অবস্থার সৃষ্টি হত। আর এতে পাম্প সংলগ্ন হাসপাতাল ও তাদের বাড়িঘর দুর্ঘটনার কবলে পড়তে পারত।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৫) উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাক থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে সেটার কারণ জানা যায়নি। পাম্পটি অক্ষত রয়েছে। তাদের প্রধান তেল ট্যাঙ্কে আগুন লাগেনি। যদি লাগতো এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটত।

এদিকে আগুনের ঘটনায় নিউমার্কেট-গাবতলী সড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT