দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

সিইসি আরও বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।

 

তিনি বলেন, আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন, এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।

 

নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।

 

তিনি বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।

 

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে। আমার দরজা সবসময় খোলা, এবং যে কোনো সময়ে আপনারা সুপারিশ দিতে পারেন, আমরা তা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT