দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাউন্সিলর জামাল মোস্তফা ঢাকা উত্তর সিটির ভারপ্রাপ্ত মেয়র

কাউন্সিলর জামাল মোস্তফা ঢাকা উত্তর সিটির ভারপ্রাপ্ত মেয়র

ঢাকা, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাউন্সিলর জামাল মোস্তফাকে দায়িত্ব দেয়া হয়েছে। উত্তর সিটি মেয়র শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, নতুন মেয়র শপথ গ্রহণ না নেওয়া পর্যন্ত প্যানেল মেয়রের জ্যেষ্ঠ সদস্য দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে পাওয়া উত্তরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা ২০১৫ সালের সিটি নির্বাচনের কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন। এসময় কাউন্সিলর ওসমান গনি প্যানেল মেয়র ১, জামাল মোস্তফা প্যানেল মেয়র ২ ও আলেয়া সারোয়ার ডেইজি প্যানেল মেয়র ৩ হিসেবে দায়িত্ব পান। এরপর ওসমান গনি মারা গেলে তাদের পদ একধাপ এগিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT