দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মৌসুমি ফল উপহার

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মৌসুমি ফল উপহার

ঢাকা, ২৫ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে। কাতার আমির তামিম বিন হামাদ আল থানি ও কাতার প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সম্মানে এসব মৌসুমি ফল পাঠানো হয়।

 

আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা তিনটায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী এসব উপহার পৌঁছে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

 

মৌসুমি ফল গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

 

এ সময় বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাতায়াতের সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

গত ২৩ জুন ঢাকা বিমানবন্দর থেকে এসব ফল পাঠানোর ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT