দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতে বিএনপির ২ পক্ষের মারামারি : আহত ৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতে বিএনপির ২ পক্ষের মারামারি : আহত ৩

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৭ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): সোমবার (১৭ মার্চ) বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিএনপির ইফতারের প্রস্তুতি সভায় ২ পক্ষের মারামারিতে ৩ নেতা কর্মী আহত হয়েছে। আহতরা হলেন— মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মাথা ফেটে যায়।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে এ মারামারি ঘটে।

 

এ প্রসঙ্গে কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমরুল আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানিয়েছেন, ‘সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের মাথায় ফেটে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT