দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কামরাঙ্গীরচরে অটো চালক আকরাম হত্যার রহস্য উদঘাটন : ২জন গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে অটো চালক আকরাম হত্যার রহস্য উদঘাটন : ২জন গ্রেপ্তার

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যা মামলায় রহস্য উদঘাটন করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন–মো. জীবন ও মো. আশিক।

 

আজ বুধবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামী।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটায় মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের সঙ্গে পৌঁছান। এ সময় ছিনতাইকারী দল তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করতে উদ্যত হয়। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম হত্যার এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়।

 

লালবাগ বিভাগের ডিসি বলেন, পুলিশের তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জীবন ও আশিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করার জন্য অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT