দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কারও পক্ষে নয়, পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে : বলেছেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

কারও পক্ষে নয়, পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে : বলেছেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

ঢাকা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ আয়োজিত ‘আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২’উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কারও পক্ষে নয়, পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা করা জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান আইজিপি। বলেন, ‘সবাই মিলে একই প্লাটফর্মে একসাথে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। এ কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।’

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর প্রশিক্ষিত পেশাদার সদস্যরা সফলভাবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, নাশকতা মোকাবেলায় আমরা প্রস্তুত। আগামী দিনেও আইন-শৃঙ্খলা রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তায় যেভাবে আইন প্রয়োগ করা দরকার পুলিশ ঠিক সেভাবেই দায়িত্ব পালন করছে। কারো পক্ষে নয়, পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।’

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের চেয়ারম্যান মাছুম আহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।

আইজিপি কাপ ক্রিকেট উদ্বেধনের পর আইজিপি ময়মনসিংহ পুলিশ লাইন্সে শহিদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) উদ্বোধন করেন। পরে জেলার পুলিশ অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আইজিপি আহ্বান জানান।

এরপর বিকালে আইজিপি ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন করেন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে আইজিপি সেখানে এক সুধী সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT