দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘কারিয়ে জাদুঘর’কে মসজিদে রুপান্তরিত করার আদেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

‘কারিয়ে জাদুঘর’কে মসজিদে রুপান্তরিত করার আদেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ আগষ্ট ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা ‘কারিয়ে জাদুঘর’কে মসজিদে রুপান্তরিত করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আয়া সোফিয়ার মতই এটি শুরুতে গির্জা ছিল পরে মুসলিমদের বিজয়ের পর মসজিদে রুপান্তরিত করা হয়। পরে এটিকে মসজিদ থেকে জাদুঘরে রুপান্তরিত করা হয়।

ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের এক মাস পর কারিয়ে জাদুঘরকেও মসজিদে রুপান্তরের আদেশ দিলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

হাজার বছরের স্থাপনা কারিয়ে জাদুঘরের ইতিহাস আয়া সোফিয়ার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। প্রায় এক হাজার বছরের পুরোনো এ ভবনটি ইস্তানবুলের পশ্চিমাংশে ফাতিহ জেলায় অবস্থিত।

মধ্যযুগে বাইজেন্টাইন শাসকদের তৈরি এ গির্জাটি ‘দ্য হোলি সেভিয়ার ইন হোরা’ বা হোরার পবিত্র ত্রাণকর্তা নামে পরিচিত। এটি চতুর্দশ শতকের দেয়াললিপি দিয়ে সজ্জিত। ভবনটিকে খ্রিষ্টান বিশ্বে মূল্যবান বলে মনে করা হয়।

অটোমানদের কনস্টানটিপোল জয়ের প্রায় অর্ধশতাব্দী পর ১৪৫৩ সালে গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। তবে বিংশ শতাব্দিতে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে ওঠার চেষ্টা হিসেবে আয়া সোফিয়ার মতো এটিকেও জাদুঘরে রুপান্তরিত করা হয়। ১৯৫৮ সালে ভবনটির যথাসম্ভব পুরোনা রূপ ফিরিয়ে এনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

চলতি বছরের নভেম্বরে কারিয়ে জাদুঘরকে মসজিদে রুপান্তরিত করার অনুমতি দেয় তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। তারপরই এ বিষয়ে আদেশ দিলেন দেশটির প্রেসিডেন্ট।

এর আগে গত জুলাইয়ে ৮৬ বছর পর জুমার নামাজের মাধ্যমে মসজিদ হিসেবে ফের যাত্রা শুরু করে ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT