দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন চাইলেন ইমরান খান

কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন চাইলেন ইমরান খান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শুক্রবার ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। এ সময় তাকে ভারত দখলীকৃত কাশ্মীরের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং কাশ্মীরিদের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন আহ্বান করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন ডন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তথ্যমতে, এ সময় দখলীকৃত কাশ্মীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স নাহিয়ান। এতে বলা হয়, ক্রাউন প্রিন্স নাহিয়ানকে ইমরান খান বলেছেন, দখলীকৃত জম্মু ও কাশ্মীরের মানুষগুলো ইসলামিক দেশগুলো থেকে শক্তিশালী সমর্থন প্রত্যাশা করছেন। গুরুত্বপূর্ণ এই সময়ে সংযুক্ত আরব আমিরাত সহ ওআইসির দেশগুলো থেকে শক্ত সমর্থন আশা করে পাকিস্তানের জনগণ।

এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘অর্ডার অব জায়েদ’ দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
গত সপ্তাহে তিনি তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত সফরে গেলে তাকে এই পদক দেয়া হয়। এ জন্য সংযুক্ত আরব আমিরাত ও এর ক্রাউন প্রিন্সের কড়া সমালোচনা হয় পাকিস্তানে। এসব সমালোচনার অনেকটাই টুইটারে ছেয়ে গিয়েছিল। অনলাইনে সক্রিয় এক্টিভিস্টরা সংযুক্ত আরব আমিরাতের ওপর ও এর নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করেন। কারণ, কাশ্মীরে নৃশংসতা চালাচ্ছেন যখন মোদি, তখন তাকে এমন পদক দেয়া হয়েছে।

ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ভারত দখলীকৃত জম্মু ও কাশ্মীরের অস্থির অবস্থা নিয়ে আলোচনা করতে ক্রাউন প্রিন্সকে ফোন করেছিলেন ইমরান খান। এ সময় তিনি তাকে অবহিত করেছেন কাশ্মীর পুরোপুরি অচল হয়ে আছে। সেখানে কারফিউ প্রবেশ করেছে চতুর্থ সপ্তাহে। এতে মানবাধিকার করুণ এক অবস্থায় পড়েছে। সঙ্কটজন অবস্থায় পড়েছে মানবিক অবস্থা। এ সময় নিয়ন্ত্রণ রেখায় ভারত অস্ত্রবিরতি লঙ্ঘন তীব্র করেছে বলে ক্রাউন প্রিন্সের দৃষ্টি আকর্ষণ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। ভুয়া একটি ‘ফ্লাগ অপারেশনের’ নামে ভারত অভিযানে নামতে পারে বলে সতর্ক করেন ইমরান খান। এর মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী এবং কাশ্মীরের উত্তেজনাকে দমন করার চেষ্টা করতে পারে ভারত। কাশ্মীর থেকে যাতে কারফিউ প্রত্যাহার করা হয় এবং সেখানকার মানুষের দুর্ভোগ যাতে কমে আসে এ জন্য ইমরান খান আন্তর্জাতিক সমর্থনের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT