দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের গাড়িচাপায় ৩ পোশাক শ্রমিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের গাড়িচাপায় ৩ পোশাক শ্রমিক নিহত

০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে বহনকারী গাড়ির চাপায় তিন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চানন্দুল এলাকার ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই কারখানার শ্রমিক ছিলেন। নিহতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬) এবং সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সঙ্গে থাকা অন্যরা সামান্য আহত হলেও সবাই নিরাপদে আছেন। চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছিলেন। তাকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে অপেক্ষমান নারী শ্রমিকদের চাপা দেয়। এতে ৮ থেকে ৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে আনার পথে ৩ জনের মৃত্যু হয়। এদিকে, ওই দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের কুমেক ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT