দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
 কুমিল্লায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত : কুমিল্লা ট্রমা সেন্টার লকডাউন

 কুমিল্লায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত : কুমিল্লা ট্রমা সেন্টার লকডাউন

হেলথ ডেস্ক, ০১ মে  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  কুমিল্লার চান্দিনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মা-ছেলে সহ আরও ৩ জন। এদের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।  চান্দিনার একজন করোনা আক্রান্ত ব্যক্তি কুমিল্লা শহরের নজরুল এভিনিউ রোডে অবস্থিত ট্রমা সেন্টারে বক্ষব্যাধি চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন। সে কারনে কুমিল্লা ট্রমা সেন্টার লকডাউন করা হয়েছে। আইইডিসিআর থেকে ওই তিনজনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন  আক্রান্তদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আক্রান্ত মা-ছেলে চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় বসবাস করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা বলেন, আক্রান্ত অপরজনের বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত না।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, উপজেলায় নতুন করে শনাক্ত ৩ জনের বাসভবন ও ব্যবসায় প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।  এ পর্যন্ত কুমিল্লা জেলায় ১৭৮৪ জনের নমুনা সংগ্রহ করে ১৬৮৩ জনের রিপোর্টে ৮০ জন অাক্রান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT