দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা : নিহত ৭, আহত প্রায় ২ শতাধিক: উদ্ধার অভিযান চলছে, সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনা : নিহত ৭, আহত প্রায় ২ শতাধিক: উদ্ধার অভিযান চলছে, সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রোববার রাত পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এর মধ্যে একটি খালে পড়ে এবং অপর পাঁচটি বগি জমিতে উল্টে পড়ে। এতে ৭ জন নিহত ও অন্তত দুই শতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের ২৭টি ইউনিটের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সড়কের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক জানান, এ পর্যন্ত ৬০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বেশিরভাগ আহত যাত্রীকে সিলেটে স্থানান্তর করা হয়েছে। চারজনের লাশ কুলাউড়া হাসপাতালের মর্গে রয়েছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লোকাল ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ঘটনাটি জানতে পেরেই জিআরপি পুলিশ, দমকল বাহিনী ছাড়াও কুলাউড়ার বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া ট্রেনের বগি উদ্ধারে তাদের স্টাফরাও ঘটনাস্থলে রয়েছেন।

শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় পুরো তথ্য এখনই জানানো না গেলেও বেশ কয়েকজন যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলের যাত্রী জৈন্তাপুর ইমরান আহমদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ জানান, কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এর মধ্যে একটি খালে এবং পাঁচটি বগি উল্টে জমিতে পড়ে।

ওই ট্রেনে থাকা অপর যাত্রী সাইদুর রহমান রাব্বী বলেন, আমরা ছয় বন্ধু সিলেট বেড়াতে গিয়েছিলাম। রাতেই সিলেট থেকে ঢাকায় ফিরছি। বরমচাল নামক একটি জায়গায় আসার পর আমাদের পেছনের তিনটি বগি ছিটকে যাওয়ার কথা শুনেছি। আল্লাহর অশেষ রহমতে অন্য বগিতে থাকা যাত্রীরা বেঁচে গেছেন। আমরাও বেঁচে যাওয়াদের মধ্যে রয়েছি।

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি। অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে ওই ট্রেনটির যাত্রীদের ধারণা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT