দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত সংসদ নির্বাচনে হাওরাঞ্চলের দুর্গম এলাকার ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল মালিবাগে স্বর্ণচুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার : গ্রেপ্তার ৪
কুষ্টিয়ার লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া, ১৬ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়ায় সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার দুজন হলেন, কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মৃত হোব্বার ছেলে মো. রিন্টু (২০) ও কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকার ওবাইদুল বিশ্বাসের ছেলে মো. ফাহিম। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সংগ্রহের সময় ছেঁউড়িয়ায় আখড়াবাড়ির সামনে কালী নদীর পাড়ে লালন তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্থায়ী মূল মঞ্চের পাশে অতর্কিতভাবে ওই হামলার ঘটনা ঘটে। এতে ঢাকা পোস্ট-এর কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাতে কুমারখালী থানায় তিনি মামলা করেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছিল। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

আগামীকাল শুক্রবার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি চত্বরে লালন তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের স্মরণোৎসব শুরু হচ্ছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীর সমাগম হবে।

 

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ বলেন, ঘটনার পর প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছিল। কিন্তু তাদের গড়িমসি লক্ষ করা যায়। এরপর তিরোধান দিবসের সংবাদ বয়কটের ঘোষণা দেওয়া হয়। সাংবাদিকেরা ছেঁউড়িয়ায় সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

জেলা প্রশাসক ও লালন একাডেমির আহ্বায়ক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ঘটনা শোনামাত্র দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে।

 

ছেঁউড়িয়ায় সাংবাদিকসহ সবার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন এবং ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT