দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা’ গুজব ছড়িয়ে মারধরের অভিযোগে আটক হয়েছেন ৩৪ জন

কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা’ গুজব ছড়িয়ে মারধরের অভিযোগে আটক হয়েছেন ৩৪ জন

ঢাকা, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুষ্টিয়া কয়েকদিন ধরে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়িয়ে মারপিট করার অভিযোগে ৩৪ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে হাসিনা বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণপিটুনি দিয়ে আহত করার ঘটনায় ২০ জন আটক হয়েছে। এদিকে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়ানোরা দায়ে সকালে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ৬ জন মিরপুর থানা ৮ জনকে আটক করেছে ।

দৌলতপুর থানার ওসি আজম খান জানান, গতকাল সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী বাড়ি থেকে বের হয়ে শিতলাইপাড়া গ্রামে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে আহত করলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে গতরাতে শিতলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে গণপিটুনির সাথে জড়িত ২০জনকে আটক করা হয়েছে।

এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, গত কয়েকদিনে কুষ্টিয়া শহরের বটতলা, হরিপুর, ছয় রাস্তার মোড়, আলফা মোড়সহ কয়েকটি জায়গায় ও ছেলেধরা গুজব ছড়িয়ে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনা গুলোর যাচাই বাছাই করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। এই ঘটনার দায়ে সদর এবং মিরপুর দুই থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT