দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুষ্টিয়া আ.লীগে আবারও সদর উদ্দিন খান সভাপতি ও আজগর আলী সাধারণ সম্পাদক হলেন

কুষ্টিয়া আ.লীগে আবারও সদর উদ্দিন খান সভাপতি ও আজগর আলী সাধারণ সম্পাদক হলেন

কুষ্টিয়া, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবার সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও দলের সহ-সভাপতি হিসেবে রবিউল ইসলাম ও জাহিদ হোসেন জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক ঘোষ ও ১নং সদস্য আনোয়ার আলীর নাম ঘোষণা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরে কোন্দল সৃষ্টি করা যাবে না। দল ভারী করার জন্য আপনারা খারাপ লোক, সুবিধাবাদী লোকজনকে ভেড়াবেন না। ঘরের ভেতরে ঘর, মশারির ভেতরে মশারি টাঙাবেন না। নেতৃত্বে যাতে মৌসুমী পাখিরা না আসতে পারে সেদিকে নজর রাখবেন। দুর্দিনে এইসব মৌসুমী নেতারা সব হিমালয় কৈলাশ পর্বতে পালিয়ে যাবে। তখন পাঁচ হাজার ওয়াটের বাল্ব জ্বালিয়েও তাদের খুঁঁজে পাওয়া যাবে না।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘কুষ্টিয়া একসময় সন্ত্রাসী অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। রোলমডেল কুষ্টিয়া গড়ে তুলতে আসুন আজকের এই সম্মেলনের মধ্যদিয়ে শান্তির কুষ্টিয়া হিসেবে পরিণত করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করি।’

জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে আরো বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ.ক.ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ আওয়ামী লীগ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT