দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কুড়িগ্রামের উলিপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যথা নিয়ে শহিদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাস্টার পাড়াগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুর রহমান (৪৫) গত এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। শহিদুর রহমান এলাকায় আসার পর স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত রবিবার রাতে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, শুনেছি শহিদুর টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। ওই প্রবাসী দেশে আসায় তাকে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে বাহিরে বের হননি। রবিবার রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সপ্তাহ খানেক আগে তিনি টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত রবিবার রাতে তিনি মারা যান। আমরা তার, স্ত্রী ও ১২ বছরের কন্যাসহ ৩ জনের নমুনা সংগ্রহ করেছি।

থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী দাফন করেছে। স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT