দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কৃষি জমিতে দালান নির্মাণে নিয়ন্ত্রণ থাকা দরকার : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কৃষি জমিতে দালান নির্মাণে নিয়ন্ত্রণ থাকা দরকার : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে নিজ কার্যালয়ে নতুন অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির কারণে যাতে উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক ও নাগরিক সুবিধা গ্রামে প্রতিষ্ঠা করতে প্রান্তিক জনপদের ভূমির সঠিক ব্যবহারও কর্মপরিকল্পনায় প্রণয়ন করা জরুরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমলাতন্ত্রের জনমুখী সেবায় দেশ এগিয়ে যাচ্ছে, সতর্ক থাকতে হবে দুর্নীতির জন্য যেন উন্নয়ন ব্যহত না হয়। কর্মসম্পাদন চুক্তির যে ব্যবস্থাপনাটা তার একটা চমৎকার ফলাফল আমরা পাচ্ছি। দ্রুত দেশটা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সারাদিন খেটে কাজ করে এখন যদি দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, সেটা সত্যিই খুব দুঃখজনক। উন্নয়নটা যেন দুর্নীতির কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবাইকে ভালোভাবে দেখতে হবে।

মন্ত্রণালয়গুলো নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, প্রান্তিক জনপদের ভূমির সুষ্ঠু ব্যবহারে মহাপরিকল্পনা করতে হবে। মানুষের আর্থিক স্বচ্ছলতা বাড়ার সাথে সাথে সকলেরই একটা প্রবণতা হয়ে গেছে, যার যেখানে জমি আছে, সেখানেই একটা দালান কোঠা তুলে ফেলছে। অনেক সময় কৃষি জমির উপরেও দালান কোঠা তুলে ফেলছে। এই জায়গায় আমার মনে হয় একটা নীতিমালা, একটা নিয়ন্ত্রণ থাকা দরকার।

অনুষ্ঠানে, ২০১৭-১৮ অর্থবছরে এপিএ বাস্তবায়নে সেরা ১০ মন্ত্রণালয়ের সচিবদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সার্বিক বিচারে এতে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ।

সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়িয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ২০১৪-১৫ অর্থবছর থেকে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি করে আসছে সরকার৷ এই প্রক্রিয়ায় পুরো অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে তা নির্ধারণের পাশাপাশি, মূল্যায়ন হয় আমলাতন্ত্রের কর্মতৎপরতার বিভিন্ন দিকের।

সেই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে সরকারের ৫১টি মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT