দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কেবলমাত্র আইনগত প্রক্রিয়াতে শুধু বেগম খালেদা জিয়া মুক্তি সম্ভব : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

কেবলমাত্র আইনগত প্রক্রিয়াতে শুধু বেগম খালেদা জিয়া মুক্তি সম্ভব : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ১৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রাজধানীর বারিধারাতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একমাত্র আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কারাগার থেকে মুক্তি পেতে পারেন। বেগম জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। কোন আন্দোলনের মাধ্যমে নয়, কেবলমাত্র আইনগত প্রক্রিয়াতে শুধু তার মুক্তি সম্ভব।

তিনি বলেন, বিএনপি সময় সময় আন্দোলনের ভয় দেখায়। কিন্তু দেশবাসী কখনো জানতে পারে না আন্দোলন কবে করবে তারা। তাই তথ্যমন্ত্রী বিএনপিকে অযথা এ ধরনের সস্তা কথা না বলার জন্য আহ্বান জানান। খালেদা জিয়া ইতোমধ্যে আদালতের মাধ্যমে কয়েকটি মামলায় জামিন লাভ করেছেন। তাই, অন্য কোন পথে নয়, একমাত্র আদালতের মাধ্যমেই সিদ্ধান্ত হতে হবে বেগম জিয়া মুক্তি পাবেন কি না।

মন্ত্রী বলেন, ছাত্রদের শিখতে হবে কিভাবে স্বপ্ন দেখতে হয়। একজন মানুষের জন্য স্বপ্ন দেখা খুব জরুরি। স্বপ্ন ব্যতিত কেউ সামনের দিকে ধাবিত হতে পারে না। স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাও দরকার।

তিনি বলেন, ‘তুমি যদি প্রচেষ্টা না নাও তা হলে তোমার স্বপ্ন সত্য হবে না। শুধুমাত্র নিজের জন্য স্বপ্ন না দেখে ছাত্রসমাজকে সমাজের জন্য স্বপ্ন দেখার আহবান জানান।’মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেধাবী শিক্ষার্থীদেরকে আরো বেশি বৃত্তি প্রদানের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT