দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইরান-রাশিয়া

কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইরান-রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময়। আগামী ২০ জানুয়ারি মার্কিন মসনদে দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে তার। ট্রাম্পের অভিষেকের আগেই কৌশলগত অংশীদারিত্বে নিয়ে নতুন চুক্তি করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। এজন্য রাশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

 

দুই দেশের প্রেসিডেন্টের এ বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসে সাম্প্রতিক উন্নয়ন ইস্যু।

 

রয়টার্স জানিয়েছে, এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে।

 

বৈঠক শেষে যৌথ বিবৃতি দেবেন পুতিন ও পেজেশকিয়ান। এ চুক্তিকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং কৌশলগত সম্পর্কের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা, সন্ত্রাসবিরোধী লড়াই, জ্বালানি খাত, অর্থনীতি, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সব খাতেই এ চুক্তি সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT