দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ক্রিকেট বিশ্বকাপ নিয়ে থিম সং ‘ধুম ধুম’

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে থিম সং ‘ধুম ধুম’

স্পোর্টস ডেস্ক, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ক্রিকেট মানেই তারুণ্য আর উন্মাদনা । আসন্ন বিশ্বকাপকে ঘিরে প্রস্তুত বাংলাদেশও। এদিকে এ বিশ্বকাপকে আরও চাঙ্গা করতে অবশেষে ওয়াও প্লেতে মুক্তি পাচ্ছে বিশ্বকাপের থিম সং ‘ধুম ধুম’। ‘ধুম ধুম’শীর্ষক এ গানটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আর এ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে উৎসাহ তথা বাংলাদেশের ক্রিকেট তারুণ্য কে আরো উদ্দীপ্ত করে তোলা হবে।

অনেক প্রতীক্ষার পরে আজ সম্পন্ন হলো ‘ধুম ধুম’গানের স্যুটিং, ধামরাইয়ের এক মনোরম পরিবেশে এ স্যুটিং সম্পন্ন হয়। বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মৌরি সেলিম, প্রখ্যাত YouTube Star প্রত্যয় হিরন এবং শিশু শিল্পী স্পৃহা ও প্রেয়সী ‘ধুম ধুম’মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মাইকেল বাবু ও রতন।

আমরা ভাগ্যবান, আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন ভারতের কলকাতায় অনুষ্ঠিত ট্রাই নেশন টি -২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডিডিএফ হুইলিচেয়ার ক্রিকেট বাংলাদেশ চ্যাম্পিয়ন দল ।আমাদের সঙ্গে আরো অংশগ্রহণ করে সাভারের খ্যাতিমান কলেজ, ম্যাস্ট্রো ক্রাউন কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

গানটি ৩ মিনিট ৩৯ সেকেন্ডের। বাংলাদেশের অন্যতম সফল সংগীত শিল্পী ‘আলভী এর সঙ্গে গানটি গেয়েছেন বাবলু কবির ও দেবশ্রী অন্তরা রয় চৌধুরী, গানটির গীতিকার আলিফ প্রভাত। গানটির ভিডিও নির্দেশনায় ঈশান হায়দার।

এদিকে এ গান মুক্তি পাওয়ার আগে আলভী ও ঈশান হায়দার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের থিম সং’র মূল লক্ষ্য। এ গানটির মাধ্যমে আমরা পৃথিবীকে আমাদের তারুণ্য ও উদ্দীপনার বৈচিত্র্যকে তুলে ধরতে চাই।’

গত সোমবার ওয়াও প্লে’র স্বত্তাধিকারী এবং কামরুল গ্রুপ এর চেয়ারম্যান জনাব ড. কামরুল আহসানের বনানী অফিসে গানের সংগীত শিল্পী জনাব আলভী’র সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল গ্রুপের মার্কেটিং হেড জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম (বাদল), ওয়াও প্লে’র নির্বাহী প্রযোজক জনাব ঈশান হায়দার, আরো উপস্থিত ছিলেন কামরুল গ্রুপের প্রধান ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার জনাব মোঃ সৈকত সবুজ।

এ ব্যাপারে ওয়াও প্লে’র স্বত্তাধিকারী এবং কামরুল গ্রুপ এর চেয়ারম্যান জনাব ড. কামরুল আহসান বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপে বাংলাদেশর প্রাণ হয়ে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT