দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কয়েকটি মামলার দণ্ড নিয়ে লন্ডনে থাকা তারেক জিয়া দেশের মানুষের ভালো চান না : বলেছেন, জাহাঙ্গীর কবির নানক

কয়েকটি মামলার দণ্ড নিয়ে লন্ডনে থাকা তারেক জিয়া দেশের মানুষের ভালো চান না : বলেছেন, জাহাঙ্গীর কবির নানক

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কয়েকটি মামলার দণ্ড নিয়ে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশের মানুষের ভালো চান না।

তিনি বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে লন্ডনে পালিয়ে আছেন তারেক জিয়া। লন্ডনে বসে স্বপ্ন দেখেন, তিনি যেহেতু সুখে নেই, ভালো নেই; দেশের মানুষকেও সুখী থাকতে-ভালো থাকতে দেবেন না।

১০ ডিসেম্বরের ষড়যন্ত্রকে মোকাবেলা করায় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান নানক। বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীর সতর্ক ছিল বলেই বিএনপি বিশৃঙ্খলা করতে পারেনি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে নানক বলেন, ‘এটা ঢাকা বিভাগীয় সমাবেশ নয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশও নয়। এটা কেবল মহানগর উত্তর আওয়ামী লীগের বৃহত্তর তেজগাঁও জোনের সমাবেশ। তাতেই জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। অযথা দেশের মধ্যে খোঁচাখুঁচি করেন। খোঁচাখুঁচি করে লাভ হবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। পল্টনের আন্দোলন করে ক্ষমতায় আসবেন এটা ভাবার কোনো কারণ নেই।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যতোই তালবাহানা করুক কোনো লাভ হবে না। দেশের মধ্যে কোনো ষড়যন্ত্র করলে মানুষ ছাড় দেবে না। সকল ষড়যন্ত্র বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT