দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করার সময় দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।’

ফখরুল বলেন, ‘আজ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে। আজকের এই দিনে আমরা শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান তার স্বল্প রাজনৈতিক জীবনে এই দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন। তিনি বাংলাদেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বাক স্বাধীনতা দিয়েছিলেন। মুক্ত করেছিলেন অর্থনীতিকে। কিন্তু আজকে দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্র হত্যা করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সমগ্র দেশে দুঃশাসন কায়েম করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, মোজাম্মেল হক মিন্টু, শফিকুর রহমান, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম সহ-ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT