দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার যথেষ্ট সচেতন : বলেছেন,ওবায়দুল কাদের

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার যথেষ্ট সচেতন : বলেছেন,ওবায়দুল কাদের

ঢাকা, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে রাখা হয়েছে। তার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন এসব বিষোদগার করে তাদের নেতাকর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তাই তারা এসব কথা বলছে, তাদের আর কোনো ইস্যু নেই।’

গত বৃহস্পতিবার শাহবাগ থানার পুলিশ হাসপাতালের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে। এই হাসপাতালেরই আরেকটি ভবন কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। এই ঘটনার পর বিএনপির পক্ষ থেকে দলীয়প্রধানের নিরাপত্তা বাড়ানোর দাবি করেন।

এটাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজ সন্ত্রাসবাদ একটা আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাও আমরা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা বাংলাদেশে এখনো ঘটেনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে রয়েছি। এ ধরনের পরিস্থিতি এড়াতে আমাদের তৎপরতা রয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অনেকই ভেবেছিলেন ঈদের সময় কোনো ঘটনা ঘটবে। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটেনি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই।’

‘বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে সরকার’-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তর পরবর্তীকালে দেশের ভাবমূর্তি এত উজ্বল, এত সমুজ্জল আর কোনো সময় হয়নি। বিদেশে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাবেন শেখ হাসিনা এমন নেত্রী নন। যাদের আমলে দুর্নীতির হ্যাটট্রিক হয়েছে তাদের মুখে এমন কথা মানায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৩ জুন আমাদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। ২৩ জুন সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ উদ্বোধন করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কালারফুল করতে চাই। সীমিত আকারে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT