দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদা জিয়ার মুক্তির দাবিতে  নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে  নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

ঢাকা, ০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার বেলা দুইটা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করছে দলটি। তবে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতির মামলায় দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করছে বিএনপি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য দেবেন। আর সভাপতিত্ব করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শুক্রবার সমাবেশ করতে পুলিশের অনুমতি পাওয়ার কথা জানায় বিএনপি।

সমাবেশে অংশ নিতে বেলা ১২টার পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেয়।

গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে তার মুক্তির দাবিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সারা দেশে বাদ জুমা দোয়া কর্মসূচি পালন করেছে দলটি।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন। অসুস্থ হওয়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT