দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর : বলেছেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ

খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর : বলেছেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ

ঢাকা, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে সরকার কারাগারে বন্দি করে রেখেছে। তার মুক্তির বিষয়টি নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। তবে আইনি প্রক্রিয়ায় চেয়ারপারসনের মুক্তি না হলেও আন্দোলনের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মওদুদ। আজ শুক্রবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন মওদুদ। উত্তর কাফরুল বিএনপির উদ্যোগে কাজীপাড়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রি বিতরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মওদুদ বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি হবে- যে আজকে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। যদি না দেন তাহলে আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না। এবং বেগম জিয়ার মুক্তি আমরা আন্দোলনের মাধ্যমেই অর্জন করব।’

বিএনপি নেতা বলেন, ‘আজকে আমরা গণতন্ত্র হারিয়েছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। একটা তুচ্ছ ভিত্তিহীন মামলাকে কেন্দ্র করে তাকে সাজা দিয়ে জেলখানায় রাখা হয়েছে।’

দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আজ হোক কাল হোক, তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশে আবার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।’

মওদুদ বলেন, ‘দেশে বর্তমানে একদলীয় শাসনব্যবস্থা চলছে। আমাদের অনেক নেতা-কর্মী এখনো নিরুদ্দেশ আছে, এখনো ভয়ে তারা পালিয়ে বেড়ায়, এখনো তারা সামনে আসতে পারে না। এমন অনেক আছে রাতে বাড়িতে থাকতে পারে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন, আমরা দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গড়ে তু্ল,ি আমরা দেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলি এবং আমরা যে বিরোধী দল ও সরকারি দল এখন যে ব্যবস্থা আছে সেটা পরিবর্তন করে একটা সহনশীল সমাজ ব্যবস্থা কায়েম করি।’

উত্তর কাফরুলের সভাপতি আখতার হোসেন জিল্লু’র সভাপতিত্বে আলোচনা সভায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, উত্তর কাফরুলের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT