দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খালেদা হুইল চেয়ারে মানে বাংলাদেশ হুইল চেয়ারে : বলেছেন, বিএনপির নেতা হাবিব উন নবী খান সোহেল

খালেদা হুইল চেয়ারে মানে বাংলাদেশ হুইল চেয়ারে : বলেছেন, বিএনপির নেতা হাবিব উন নবী খান সোহেল

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির নেতা হাবিব উন নবী খান সোহেল বলেছেন, খালেদা জিয়া হুইল চেয়ারে মানে বাংলাদেশ হুইল চেয়ারে। দুর্নীতি মামলায় কারাবন্দি দলীয় প্রধান খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দলীয় প্রধানের মুক্তির দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল বলেন, ‘আজকে লাখ লাখ বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, মনের শান্তি কেড়ে নিয়েছে এই সরকার। আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই শেখ হাসিনা যদি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে রক্ত দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। তখন যে আগুন জ্বলবে দমকল বাহিনীও নেভাতে পারবে না।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর থেকে বন্দি জীবন কাটাচ্ছেন বিএনপি নেত্রী। কারান্তরীণ হওয়ার পর আরও একটি মামলায় সাজা হয় বিএনপি প্রধানের। কারাগারে অসুস্থ হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

বিএনপির মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব সোহেল বলেন, ‘আজকে যখন আমরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পিজি হাসপাতালের ছোট্ট একটি কক্ষে অবস্থান করছেন। আমাদের নেত্রী হুইল চেয়ারে থাকা মানে বাংলাদেশের মানবাধিকার হুইলচেয়ারে থাকা। সত্যিই বাংলাদেশের মানবাধিকার আজ হুইলচেয়ারে, বাংলাদেশের অর্থনীতি আজ হুইলচেয়ারে, বাংলাদেশের গণতন্ত্র এমনকি সমগ্র বাংলাদেশ আজ হুইলচেয়ারে।’

খালেদার ত্যাগের কথা উল্লেখ করে ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এমন নেত্রী আছেন কিনা আমার জানা নেই, যিনি তাঁর সমস্ত শরীরে মনেপ্রাণে দেশকে বহন করছেন ধারণ করছেন। তিনি আবারও প্রমাণ করেছেন, বাংলাদেশ মানেই বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ।’

খালেদা জিয়া কারাগারে কেন মানববন্ধনে তার ব্যাখ্যা দিয়ে সোহেল বলেন, ‘কিছুদিন আগে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অপরাধ আমাদের নেত্রী মুক্ত থাকলে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। তিনি মুক্ত থাকলে ৭০০০ টাকায় বালিশ কেনা যায় না। ৩৭ লক্ষ টাকায় পর্দা কেনা যায় না। তিনি মুক্ত থাকলে শেয়ারবাজার লুট করা যায় না, তিনি মুক্ত থাকলে বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড বানানো যায় না। আজকে আমাদের নেত্রীকে কারাগারে রেখে বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হয়েছে। আমরা এটা কোনদিনও মানতে পারি না। এটা কোনোভাবেই হতে দেব না।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বেগম জিয়ার জন্য আজকে মায়েরা কান্না করছে, বাবারা কান্না করছে, ভাইয়েরা কান্না করছে, বোনেরা কান্না করছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’

সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে সোহেল বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতনের আগে যেমন জেহাদ ও মিলনের রক্ত আগুন ঝরিয়েছিল, তখন যেমন এরশাদের ক্ষমতার তক্ত তাউস জ্বলে দাউ দাউ করছিল- একইভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী প্রয়োজনে রক্ত দেব। তখন যে আগুন জ্বলবে আপনি শেখ হাসিনা পৃথিবীর সমস্ত দমকল বাহিনী নিয়ে এসেও সে আগুন নেভাতে পারবেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT